টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। দর্শক মাঠে যান কিংবা টেলিভিশনের সামনে বসেন চার-ছক্কা দেখতেই। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সেই সেই দর্শক-আগ্রহ মেটাচ্ছে দারুণভাবেই। ঢাকার পর সিলেট—প্রথম ২০ ম্যাচে রানবন্যাই দেখেছে বিপিএল, এটা বলাই যায়।
পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে, রানপ্রসবা বিপিএলই হচ্ছে এবার। চট্টগ্রাম পর্ব শুরুর আগে এবারের বিপিএলে ওভারপ্রতি রান উঠেছে ৯.০২ করে। বিপিএলের ইতিহাসে এর আগে একবারই ওভারপ্রতি ৮-এর বেশি রান দেখেছে। সেটি ২০১৯-২০ মৌসুমে। ওই মৌসুমে ওভারপ্রতি রান উঠেছিল ৮.২৪ করে।
এবার বেশি রান হওয়ার পেছনে ব্যাটিং-বান্ধব উইকেট একটা কারণ। আরেকটি বড় কারণ বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে ফেলা। তামিম ইকবাল তো সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বরিশালে হয়ে ৪৮ বলে ৮৬ রান করার পর বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানোর অনুরোধও করেন।



0 মন্তব্যসমূহ