বিপিএল এই যাত্রাতেও সফল! এবার তাদের সফল করার দায়িত্ব পালন করেছে দুর্বার রাজশাহী। ক্রিকেট–বিশ্ব থেকে ‘হারিয়ে যাওয়া’ আরেকজন ক্রিকেটারকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে দলটি। টুর্নামেন্টের মাঝপথে তারা দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্সকে, যিনি সর্বশেষ স্বীকৃতি টি-টোয়েন্টি খেলেছেন ৫ বছর আগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যে কথা প্রচলিত আছে, বিপিএল মানেই পুনর্বাসনকেন্দ্র! সেটিকে গুরুত্বের সঙ্গে দেখলে তো এটাকে সফলতাই বলতে হবে।


0 মন্তব্যসমূহ