আলোচনায় থাকলেও এত দিন সুযোগ মিলছিল না মোহাম্মদ হুরাইরার। পাকিস্তান ওপেনার সাইম আইয়ুবের চোটে সেই সুযোগ মিলেছে এই ওপেনারের। মুলতানে আগামীকাল শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে হুরাইরার।
পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে মুলতান টেস্টে। কেপটাউন টেস্টে পাকিস্তান খেলেছিল ৪ পেসার নিয়ে, মুলতানে যে পেসারদের সংখ্যা নেমে এসেছে ১ জনে। একাদশে রাখা হয়েছে তিন স্পিনার—সাজিদ খান, নোমান আলী ও আবরার আহমেদকে। বোঝাই যাচ্ছে, ইংল্যান্ড সিরিজের মতো স্পিন দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাইছে পাকিস্তান।

0 মন্তব্যসমূহ